চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির পূর্বে পোশাক পণ্যের একটি চালানে মিলেছে ঘোষণার অতিরিক্ত পোশাক পণ্যসহ খাদ্য সামগ্রী। চট্টগ্রাম কাস্টমসের শুল্ক কর্মকর্তারা রপ্তানি চালান পরীক্ষা করতে গিয়ে ঘোষণা বহির্ভূত পণ্যর সন্ধান পান। গত বৃহস্পতিবার পতেঙ্গার এসএপিএল ডিপোতে ওই চালান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। পরে চালানটির ২২টি ব্যাগ শতভাগ কায়িক পরীক্ষা করেন শুল্ক কর্মকর্তারা। কাস্টমস সূত্র জানায়, সীতাকুণ্ড ভাটিয়ারির মাদাম বিবির হাটের প্রতিষ্ঠান জাহান ট্রেডিং কর্পোরেশন পোশাক পণ্যের রপ্তানি চালানে ঘোষণায় অতিরিক্ত পোশাক পণ্য ও খাদ্য সামগ্রী রপ্তানির অপচেষ্টা করে। প্রতিষ্ঠানটির অনুকূলে রপ্তানি […]