আজ রবিবার থেকে নগরীর ৫টি ওয়ার্ডের ছোট নালা পরিষ্কার শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চান্দগাঁও, মোহরা, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর এবং শুলকবহর ওয়ার্ড দিয়ে কাজ শুরু হচ্ছে। মূলত সড়কের পাশের নালা থেকে বড় নালা এবং খালে যাতে পানি পড়তে পারে সেই ব্যবস্থা করতেই এই উদ্যোগ। একাজে অতিরিক্ত ২০০ লোক নিয়োজিত করা হয়েছে। ক্রমান্বয়ে অন্য ওয়ার্ডগুলোও পরিষ্কার করা হবে। অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত নগরীর নিন্মাঞ্চলের ওয়ার্ডসমূহের নালাগুলো দ্রুত পরিষ্কার করার লক্ষ্যে তদারক কমিটিও গঠন করেছে সংস্থাটি। জানতে চাইলে চসিকের পিএস টু […]