রাতে শাটল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাওয়ার পথে গাছের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে শাটল ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে ৩০ মিনিট আটকে রাখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায় নি। এর আগে আজ দিনেও গাছের সঙ্গে আঘাত পেয়ে ৩ শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, […]