চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকিনা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত সকিনা বেগম নোয়াখালীর বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়, গত […]