গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সিমেন্ট কেনায় প্রতারণার দায়ে সঞ্জয় চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) পতেঙ্গার মুসলিমাবাদ রোডস্থ এম এম এন্টারপ্রাইজে প্রতারণার সময় তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার শিকার ব্যবসায়ী মো. কামরুল হাসানের (২৮) অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা । তিনি জানান, সঞ্জয় চৌধুরী নিজেকে নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গত ২৩ […]