পণ্য বিপণনের উপায় হিসেবে র্যাম্প শো এখন বহুল প্রচলিত। সাধারণত এসব শোতে মডেলরা পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে নজরকাড়া সাজে ক্রেতাদের সামনে হাজির হন। তবে পণ্য বিপণন নয়, ব্যতিক্রমী এক র্যাম্প শো হয়েছে চট্টগ্রামে। এতে অংশ নেয় নানা রঙের ঝকঝকে পোশাক, চোখে সাহেবী চশমা পরা বিড়াল। শোতে নানা ভঙ্গিতে হেঁটে দর্শকদের আনন্দ দেয় প্রাণীগুলো। গতকাল সোমবার নগরীর জামালখানে আয়োজন করা হয় এ র্যাম্প শো এর। চট্টগ্রাম এন্টারপ্রিওনার ফোরাম (সিইএফ) এবং অ্যাকটিভ ই-কমার্স যৌথভাবে এ র্যাম্প শো এর আয়োজন করে। গত […]