বিএনপি’র ডাকা দশম দফা অবরোধ চলাকালীন নগরীর গুরুত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বুধবার (৬ ডিসেম্বর) অবরোধের প্রথম দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত হরতাল-অবরোধের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এলাকাগুলো পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তিনি ওয়াাসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গি বাজার, নতুন ব্রিজ, বাকলিয়া এক্সেস রোড, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, জামাল খান, চেরাগী পাহাড় মোড় ও আন্দরকিল্লা এলাকা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি ডিউটিরত পুলিশ অফিসার ও ফোর্সদের সময়োপযোগী দিক-নির্দেশনা […]