বন্দরনগরী চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে বিক্রি এবং পেঁয়াজ মজুদ করার দায়ে চাক্তাই-খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের ৪ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে সারাদেশের মতো চট্টগ্রামেও দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। খুচরা ও পাইকারি বাজারগুলোতে কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেশি দামে […]