চট্টগ্রামে প্রাক্তন স্ত্রীর ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নাছের উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার নাছের ফটিকছড়ি থানার উখারা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে ৪টায় নগরীর মির্জাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী নারীর সাথে নাছের উদ্দিনের বিয়ে হয়। বিয়ের একমাস পর স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারেন স্ত্রী। বিষয়টি […]