দেশের প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে পরিমাণ অর্থ বা রেমিট্যান্স দেশে পাঠান, এর বেশির ভাগই আসে ঢাকা জেলায়। তবে প্রবাসী আয় আসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এরপরই রয়েছে সিলেট, কুমিল্লা ও নোয়াখালী। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এই চিত্র গত বছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি মাসের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই-ফেব্রুয়ারি আট মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৫০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে তারা […]