শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক তিনটি এয়ারলাইন্সের ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের প্রায় পাঁচ লাখ প্রবাসী। বর্তমানে চট্টগ্রামভিত্তিক যাত্রীদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াত করতে হচ্ছে। এতে নিরবচ্ছিন্ন হচ্ছে না ভ্রমণ, পাশাপাশি বাড়তি সময় লাগছে, খরচও বেশি হচ্ছে। উল্টো পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যাপক চাহিদা থাকার পরও গত ৮ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট গুটিয়ে নেয় ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। এর আগে জানুয়ারিতে বন্ধ হয়ে যায় কুয়েতভিত্তিক জাজিরা এয়ারলাইন্স। […]