চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের রোডম্যাপ প্রণয়ন করছে নগর আওয়ামী লীগ। গতকাল বুধবার রাতে সিডিএ’র সাবেক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের বাসায় বৈঠক করে সম্মেলনের রূপরেখা প্রাথমিকভাবে এগিয়ে যায়। আজ বৃহস্পতিবার রাতে পুনরায় বৈঠক করে সম্মেলনের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে। বৈঠক সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার রাতে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএর সাবেক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের বাড়িতে বৈঠকে বসেন নগর আওয়ামী লীগের দুই পক্ষের সিনিয়র নেতারা। বৈঠকে ইউনিট-ওয়ার্ড ও থানা সম্মেলন করার জন্য প্রাথমিকভাবে ঐকমত্য হয় দুই পক্ষের নেতারা। […]