চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধিসহ অসংখ্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন এই সরকার। বুধবার সন্ধ্যায় বাকলিয়ার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন […]