উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯২৮ পরীক্ষার্থী। যা সংখ্যায় এক শতাংশ। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চট্টগ্রাম ও খাগড়াছড়ির দুটি কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে— চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ২১৬ […]