সরকার দেশের ছয়টি উদ্যান/পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধি করে এক প্রজ্ঞাপন জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ কর্তৃক জারিকৃত এ প্রজ্ঞাপন ধ্বংসাত্মক, জনবিরোধী ও নিন্দনীয় উল্লেখ করে তা প্রত্যাহারের আহবান জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়- সম্প্রতি সরকার জাতীয় উদ্ভিদ উদ্যান হিসাবে পরিচিত বোটানিক্যাল গার্ডেন এবং রাজধানী ঢাকার বলধা গার্ডেন, কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভিবাজারের লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক ও ময়মনসিংহ মধুটিলা […]