ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ (মঙ্গলবার)। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বরের এই দিনে তিনি শত্রুপক্ষের কাছে নিজেকে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এ দিন রাতে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সফল আক্রমণের এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগেই সঙ্গে রাখা পটাসিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মাহুতি দেন তিনি। মাস্টারদা সূর্যসেনের ঘনিষ্ঠ সহযোগী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল […]