অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিতভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) এসিডি’র আয়োজনে এবং পিপল কারেজ ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় মাইগ্র্যান্টস রেজিলিয়েন্স কলাবোরেটিভ (এমআরসি) প্রকল্পের আওতায় ‘ফস্টারিং রেসিলিয়েন্স এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস’ জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। তিনি বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, একই সাথে সুযোগ সুবিধা আগের […]