বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৯তম জন্মদিন আজ। প্রতিষ্ঠার পর থেকে যুগে যুগে দেশের ক্রান্তিলগ্নে ত্রাতার ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে ‘শাটলের ক্যাম্পাস’ খ্যাত এই প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা ও সম্ভাবনা নিশ্চিতের লক্ষ্য নিয়ে আয়তনে দেশের সর্ববৃহৎ এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠালাভ করে। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অর্জনের সময় থেকেই চট্টগ্রাম অঞ্চলের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের কিছুকাল আগে প্রতিষ্ঠালাভ করা […]