আবাসিক পর্যায়ে ১ লাখ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে গতি ফিরেছে। ইতোমধ্যে এই প্রকল্পের অধীনে ৫০ হাজার মিটার বসানো শেষ হয়েছে। বাকিগুলোও আগামী জুনে নির্ধারিত সময়ে শেষ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সূত্র জানায়-কেজিডিসিএল’র আবাসিক গ্রাহক সংখ্যা এখন প্রায় ৬ লাখ। এরমধ্যে ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রথম দফায় ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনে কেজিডিসিএল। এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সাশ্রয়সহ গ্রাহক ভোগান্তি কমে আসায় প্রিপেইড মিটার স্থাপনে নতুন আরেকটি প্রকল্প হাতে নেয় কেজিডিসিএল কর্তৃপক্ষ। ‘ইন্সটলেশন অফ […]