বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় দায়ী করা হচ্ছে পুলিশকে। এ অবস্থায় সারাদেশে সংঘটিত প্রতিটি গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর কারা গুলি করেছে তার সঠিক তথ্য উঠে আসবে এমনটি ধারণা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গুলিবষর্ণের প্রতিটি ঘটনার নির্বাহী তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়ে সম্প্রতি র্যাবের মহাপরিচালক, সকল পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর […]