চট্টগ্রামের পাঁচলাইশ থানা জামায়াতের ৮ নম্বর শুলকবহর খুলশী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত ৩০০ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় খুলশী কলোনি মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের শূরা সদস্য এবং পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের অন্যতম স্পন্সর স্মাইল ফাউন্ডেশনের সভাপতি কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি শহীদ উল্লাহ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী ওয়ার্ড […]