চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান দেশের বেসরকারি ১৮টি অফডক প্রতিবছরেই তাদের আমদানি ও রপ্তানি উভয় কনটেইনার হ্যান্ডলিংয়েই প্রবৃদ্ধি অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী ২০২৪ সালেও প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রয়েছে। বিপুল পরিমাণ বিনিয়োগের এই বাণিজ্যে নতুন কোন অফডক সৃষ্টি না হলেও বিদ্যমান অফডকগুলোই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যের রপ্তানি ও আমদানি কনটেইানার হ্যান্ডলিং করে আসছে। অফডক মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস এসোসিয়েশনের (বিকডা) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অফডকগুলো ৭ লাখ ৫০ হাজার ৫৫৯ টিইইউস রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং […]