চট্টগ্রাম নগরে ‘পাঁচ মিনিটের’ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। অন্যদিকে ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে […]