একটি ফোন হারিয়ে যায়, তার সঙ্গে হারিয়ে যায় কারও জরুরি নম্বর, মায়ের শেষ কণ্ঠস্বর, সন্তানের পাঠানো ছবিগুলো। কিন্তু এই হারানোটা শুধু দুর্ভাগ্য নয়—এই হারানোর পেছনে রয়েছে একটি সংগঠিত, চতুর, নিষ্ঠুর, গ্যাং। চট্টগ্রাম মহানগরীতে শুক্রবার (১ আগস্ট) রাতে হালিশহরের বড়পুল এলাকায় ধরা পড়ল এমনই একটি মোবাইল ছিনতাইকারী চক্র। ডিবি-পশ্চিম বিভাগের চৌকস সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে চক্রের মূল হোতা মো. তুষারসহ (৩০) আরও ১১ জনকে। গ্রেপ্তার ১২ জনের ঝুলিতে শুধু মোবাইল নয়, রয়েছে […]