নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মালিকানাধীন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সব সমস্যা সমাধানের মাধ্যমে মার্কেটটিকে নতুন করে সাজানোর আশ্বাস দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৮ আগস্ট) নগরীর টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সঙ্গে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি। এ সময় মেয়রের সামনে মার্কেটের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ব্যবসায়ীরা। এরমধ্যে রয়েছে মার্কেটের পঞ্চম তলায় ফুড কর্ণার চালু, স্কেলেটর পুনঃস্থাপন, নিচ তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত […]