রবি চৌধুরী, নব্বই দশকের বাংলা সংগীতের জনপ্রিয় মুখ। ‘প্রেম দাও’ অ্যালবামের মধ্য দিয়ে শ্রোতামনে জায়গা করে নেন তিনি। এরপর ‘এক নয়নে কান্দো’, ‘অন্তর থেকে বলছি’, ‘তুমি দুঃখ পাও’সহ একাধিক হিট এলবামে কণ্ঠ দেন। তিন যুগের সংগীত ক্যারিয়ারে ৬৪টি অডিও অ্যালবাম ও ৭০-৮০টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। কাজ করেছেন সংগীত পরিচালক হিসেবেও। এই দীর্ঘ যাত্রায় নিজের চড়াই-উৎরাই ও বর্তমান ব্যস্ততার কথা জানালেন তিনি। তার সঙ্গে কথা বলেছেন রহিম সৈকত রহিম সৈকত : আপনার জন্ম, বেড়ে উঠা, পড়ালেখা নিয়ে যদি আমাদের বলতেন? […]