ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে স্টেশনের রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল […]