চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হজ ফ্লাইট শুক্রবার থেকে : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

২০২৬ সালের হজ ফ্লাইট আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রমের উদ্বোধন করবেন ।

 

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

 

মন্ত্রী বলেন, খুব শিগগিরই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

ধর্মমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

 

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট