চট্টগ্রাম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় নিখোঁজ ২ স্কুলছাত্রী সীতাকুণ্ড ও পঞ্চগড় থেকে উদ্ধার

রাঙ্গুনিয়ায় নিখোঁজ ২ স্কুলছাত্রী সীতাকুণ্ড ও পঞ্চগড় থেকে উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৬ দিন পর শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সীতাকুণ্ডের কুমিরা এবং পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল (শনিবার) রাঙ্গুনিয়া থানার ভিন্ন এলাকা থেকে ওই দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকগণ ওই দিনই রাঙ্গুনিয়া মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

 

অভিযোগ পাওয়ার পর রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তদন্ত কার্যক্রম শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয় এবং তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দুই ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট