
চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ