
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা লুট ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বুড়ির দোকানস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মা মগদেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী (৫০) বলেন, বৃহস্পতিবার রাতে পূজা শেষ করে বাসায় চলে আসি। আজ সকালে মন্দিরে এসে দেখি ভেতরের দান বাক্সের তালা ভাঙা। মন্দিরের কেচি গেইটের তালা ভেঙ্গে ভেতরের মূর্তির গায়ের লাল কাপড় সরিয়ে গায়ে থাকা ইমিটেশনের হার নিয়ে যায় এবং মন্দিরের বৈদ্যুতিক লাইন কেটে দেয় দুবৃত্তরা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। ঘটনার বিষয়ে তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ