চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টায় ইসলামপুর ১ ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


‎​স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি প্রত্যন্ত এবং উচু পাহাড়ি এলাকা। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভাব হয়নি। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।


‎​আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান স্থানীয়রা।


‎​ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বিপসী তংচংগ্যা জানান, প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনায় দ্রুত সাহায্য পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

‎এবিষয়ে কাউখালি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলের কাছাকাছি দুর্গম ও পাহাড়ি সরু সড়কের কারণে গাড়ি পৌঁছাতে পারেনি বলে নিশ্চিত করেন। স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট