চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।

 

সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়া এলাকার মোহাম্মদ শুয়াইবের ছেলে।

 

নিহতের দাদা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল বলেন, গত পাঁচ দিন আগে সাখাওয়াত তার মায়ের সাথে সোনাকানিয়ায় নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে বাড়ির সামনের  উঠানে খেলা করছিল সাখাওয়াত। পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়’রা পুকুর থেকে তাকে উদ্ধার করে একটি  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বলেন, পুকুরে ডুবে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েকদিন আগে তারা ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট