
কক্সবাজারের উখিয়ায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে নাফ নদীতে মাছ ধরে তীরে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত কিশোর উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে এমন মাইন পুঁতে রাখা হয়েছে যা বাংলাদেশের জন্য অনুকূল নয়। বারবার নিষেধ করা সত্ত্বেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এই কিশোর দুর্ঘটনার শিকার হয়।
এই বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/সিজান