
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় ৪ জন জিম্মিকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং একজন রোহিঙ্গা। তারা হলেন— কক্সবাজার সদরের খুরুশকূলের শামসুল আলম (৩৬) ও রমজান মিয়া (২৪), উখিয়ার রাজাপালংয়ের মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৪৮)।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, স্থানীয় ওই তিন যুবককে জোরপূর্বক মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান তাদের উদ্ধার করা হয়।
এই পাচার চক্রের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
পূর্বকোণ/সিজান/এএইচ