চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

‘রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই’

অনলাইন ডেস্ক

১১ মার্চ, ২০২৬ | ৩:৩০ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রপতির (সংসদে) ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, ‘আজকে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং ছিল। মিটিংয়ে সভাপতিত্ব করেছেন আমিরে জামায়াত এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।’

‘আগামীকাল যে সংসদ অধিবেশন বসবে, সেই অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের এমপিদের ভূমিকা কী হওয়া উচিত, সে ব্যাপারে কিছুটা দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্যই নতুন, সে কারণেই সংসদের ফরমালিটিজ, ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা—এসব বিষয়ে আমরা তাদেরকে কিছুটা ব্রিফিং দিয়েছি,’ বলেন তিনি।

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রসঙ্গে জামায়াত সিদ্ধান্তে পৌঁছেছে জানিয়ে তাহের বলেন, ‘এটা যখন প্রস্তাব আসবে, তখন আমরা জানাবো। আমরা মনে করি, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই—স্বৈরাচারের দোসর…বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটাও আপনারা কালকে জানবেন।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট