চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়লো ৩ মাস

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়লো ৩ মাস

কুয়েত প্রতিনিধি

৫ মার্চ, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি করেছে কুয়েত সরকার। সেইসঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

 

বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সকল ধরণের ভিজিট এন্ট্রি ভিসা, শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হবে। এই মেয়াদোত্তীর্ণকরণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। আবাসিক বিভাগগুলিতে যাওয়ার প্রয়োজন ছাড়াই।

 

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই সময়ের মধ্যে নির্ধারিত ফি এবং এর ফলে জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি থাকবে। যে সকল প্রবাসীরা ছুটিতে গিয়ে বর্তমানে  কুয়েতের বাহিরে আছেন, যাদের ২০ নম্বর খাদেম তথা গৃহকর্মীরা ৪ মাস থাকতে পারেন। ১৮ নম্বর শোন আকামধারী প্রবাসীরা ৬ মাস ছুটিতে কুয়েতের বাহিরে থাকতে পারে। এর বেশি সময় দেশটির বাহিরে থাকলে আকামা (ভিসা) বাতিল হয়ে যায়।

 

সেই ছুটির মেয়াদ তিন মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হয়েছে অথবা এরইমধ্যে শেষ হয়ে যাবে তাদের ছুটির মেয়াদ তিন মাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে। আর কোনো ধরনের ফি ছাড়াই তা নবায়ন হয়ে যাবে।

 

কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করে সময়কাল আরও বাড়ানো যেতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন