চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪০ অপরাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে

 

বর্তমানে অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি। বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট