
মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনটি।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯.৩০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত নগরীর আমতল রাইফেল ক্লাব সংলগ্ন শাহ আমানত মার্কেট চত্বরে ‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বোধন।
বোধনের সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস-এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেয় বোধন সদস্য অনিমেষ পালিত, স্মরণ ধর, হোসনে আরা নাজু, অর্চি দত্ত, প্রিয়ন্তী চৌধুরীসহ প্রমুখ।
আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের তাফসিরুল ইসলাম, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সোমা মুৎসুদ্দী, তারুণ্যের উচ্ছ্বাসের স্বপ্নীল বড়ুয়া ডানা, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ইকবাল হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের তাসলিম হাসান।
এছাড়াও মহান ভাষা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এ চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশিত হয়। যার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা এবং মহড়া পরিচালনায় ছিলেন আরজু সেন শ্লোক।
পূর্বকোণ/ইবনুর