
যুক্তরাজ্যের লন্ডন সিটির ওয়ার্ড কাউন্সিলর (হাইডপার্ক) চট্টগ্রামের সন্তান মোহাম্মদ শামশেদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরামের’ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১১টায় নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় এ সাক্ষাৎ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম মনছুর আলম ও সদস্য মো. হারুন-উর-রশিদ।
জানা গেছে, মোহাম্মদ শামশেদ বর্তমান প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশ সফরে আসেন। তিনি লন্ডন শহর ব্যবস্থাপনা ডেপুটি ক্যাবিনেট। এছাড়া তিনি অর্থ, পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং যাচাই-বাছাই, নগর উন্নয়ন কমিটি, পরিকল্পনা প্রণয়ন উপ-কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ শামশেদ নাগরিক ফোরাম নেতৃবৃন্দকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান।
পূর্বকোণ/ইবনুর