
অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৪৪ অপরাহ্ণ
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের ওপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।
পূর্বকোণ/পিআর

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৭ |
| আসর শুরু | ৪ঃ১৩ |
| মাগরিব শুরু | ৫ঃ৫৬ |
| এশা শুরু | ৭ঃ০৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০৭ |
| সুর্যোদয় | ৬ঃ২৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


