
চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রনে নিয়ে এসেছি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ