
“নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে” শিরোনামে বোধনের বসন্ত উৎসব আয়োজিত হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে “বোধন বসন্ত উৎসব ১৪৩২” অনুষ্ঠিত হবে। বোধনের এই আয়োজনে থাকছে কথামালা, উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, একক-দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, একক ও বৃন্দ আবৃত্তি ইত্যাদি।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে বোধনের এই বর্ণাঢ্য আয়োজন। এতে সংস্কৃতি অনুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছে বোধন।
পূর্বকোণ/ইবনুর