চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আমাদেরকে বাধ্য করলে রাজপথেও নামব: জামায়াত আমির

আমাদেরকে বাধ্য করলে রাজপথেও নামব: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

ভোটের ফলাফলে ‘কারচুপি করে’ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কয়েকজন প্রার্থীকে হারিয়ে দেওয়ার অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

 

বিজয়ী দলের লোকজন তাদের জোটের কর্মী-সমর্থকদের বাড়িঘরে ‘হামলা ও অগ্নিসংযোগ’ করছে অভিযোগ করে তিনি এখনি তা থামানোর দাবি জানিয়েছেন।

 

একই সঙ্গে নির্বাচনে ‘কারচুপির’ প্রতিকার না পেলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও নামব।”

 

ভোটের পরদিন শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।

 

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও কথা বলেন। তবে তারা সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট