
চট্টগ্রামের মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় এ অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছয় তলা ওই ভবনের ৪ তলায় আগুন লাগে।
পূবর্কোণ/আরআর/পারভেজ