
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরা স্ব-স্ব আসনে নিজের ভোট প্রয়োগ করবেন। চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সকাল ১১টায় উত্তর কাট্রলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দেবেন। তাঁর পিএস মোহাম্মদ সেলিম পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান সকাল ৮টায় ভোট দেবেন নগরীর চান্দগাঁও আবাসিক বি ব্লক সিডিএ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) ভোট দেবেন মিঠানালা ইউনিয়নের কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায়, বিএনপির নুরুল আমিন চেয়ারম্যান (ধানের শীষ) সকাল ৮টায় ওসমানপুর ইউনিয়নের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ) নাজিরহাট পৌরসভা নুর আহমদ ইঞ্জিনিয়ারিং মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় এবং একই আসনের জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়।
চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা (ধানের শীষ) পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সকাল ৮টায়, একই আসনের জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার (দাঁড়িপাল্লা) হাজী অজিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরী (ধানের শীষ) বানুরবাজার মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় এবং একই আসনের জামায়াতের আনোয়ার সিদ্দিক চৌধুরী (দাঁড়িপাল্লা) উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপির ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (ধানের শীষ) মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল-৮টায়, একই আসনের ১১ দলীয় জোটের নাসির উদ্দিন মুনির (রিক্সা) চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (ধানের শীষ) গহিরা ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, একই আসনের জামায়াত প্রার্থী শাহজাহান মঞ্জু (দাঁড়িপাল্লা) পশ্চিম গহিরা ইউনুচ-সুফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, সুন্নি জোটের প্রার্থী মাওলানা ইলিয়াস নুরী (মোমবাতি) কদলপুর আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে সকাল ৮টায়, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) বিএনপির হুমাম কাদের চৌধুরী (ধানের শীষ) পৌরসভার ৩ নং জাকির প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায়, ১১ দলীয় জোটের ডা. এটিএম রেজাউল করিম (দাঁড়িপাল্লা) আলমশাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টায়, চট্টগ্রাম- ৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, চট্টগ্রাম-১১ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে প্রার্থী মোহাম্মদ শফিউল হালিশহর মুনিরনগর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) কেন্দ্রে সকাল ৯টায়।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা -কর্ণফুলী) বিএনপির আলহাজ সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়, জামায়াতের অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায়, এস এম শাহজাহান (মোমবাতি) চাতরি ইউনিয়নের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) বিএনপির জসিম উদ্দিন (ধানের শীষ) গাছবাড়িয়া হাজী বশরত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, এলডিপির ওমর ফারুক (ছাতা) চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়।
এছাড়া চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোাহাগাড়া) জামায়াতের আলহাজ শাহজাহান চৌধুরী সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, বিএনপির নাজমুল মোস্তফা আমিন আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পা পশ্চিম গুনাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জামায়াতে মাওলানা জহিরুল ইসলাম ( দাঁড়িপাল্লা) ৯৪নং শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী ৭৭নং পশ্চিম গন্ডামারা সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট প্রয়োগ করবেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ