চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

অনলাইন ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রামকে শোষণমুক্ত, শান্তিময় ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষ অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। আমরা ক্ষমতায় গেলে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম ৯ আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, নেজাম ইসলাম পাটির কেন্দ্রীয় আইন বিষয়ক কমিটির সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, ফারুকে আজম, ড. আ ম ম মাসরুর হোসাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চট্টগ্রাম ৯ আসনের সদস্য সচিব তৌহিদ আজাদ, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণের সভাপতি হামিদুর ইসলাম প্রমুখ।

 

এতে জামায়াত ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন জানান।

 

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট