চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

হিথ স্ট্রিক মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক আর নেই। ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় তার মৃত্যু হয়। সেখানে তার লিভার ও কোলন ক্যানসারের চিকিৎসা চলছিল।

 

বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সতীর্থরা নিশ্চিত করেছেন।

 

জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সতীর্থের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে। আরআইপি লেজেন্ড। আমাদের দেশ থেকে উঠে আসা সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল যখন শেষ হবে অন্য ভুবনে তোমার সঙ্গে দেখা হবে।’

 

চলতি বছরের মে মাসে প্রকাশ পায় ক্যানসারের খবর। তখনই চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়, হিথ স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

 

তিন মাস আগে স্ট্রিকের পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ক্যানসারের সঙ্গে স্ট্রিকের লড়াই করার জানানো হয়।

 

সাবেক এই ফাস্ট বোলার ছিলেন জিম্বাবুয়ের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা স্ট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০০৫ সালে। টেস্টে তার উইকেট ২১৬টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১ হাজার ৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২ হাজার ৯৪৩ রান।

 

২০০৫ সালে কাউন্টিতে ওয়ার্কশায়ারের অধিনায়ক হিসেবে দুই বছরের চুক্তি করেন স্ট্রিক। যদিও পরে সেটি সংক্ষিপ্ত হয়ে আসে। ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইএসএল) নাম লেখানোর পর তার ক্যারিয়ারের ইতি ঘটে।

 

২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন দলের অধিনায়ক ছিলেন স্ট্রিক। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্বমঞ্চে পরিচিত করার কারিগরও তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট