চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে দুলাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে দু’লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

 

উপজেলা প্রশাসন জানান ,গোয়েন্দা সংস্থার তথ‍্যের ভিত্তিতে সড়কের পাশে মাটি কেটে গর্ত করে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে সাতকানিয়া কলেজ রোড এলাকায় এইচবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন এই পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লক্ষ টাকার অধিক জরিমানা ও বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করেছে ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট