
চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার পাশ হতে লাশটি উদ্ধার করেছি। তিনি খালি গায়ে ছিলেন ও পরনে লুঙ্গি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।
পূর্বকোণ/পিআর